spot_img
spot_img

ডিসেম্বরে ইসরায়েলের ধ্বংসলীলায় আহত হয়েছে ৪৪ শিশু

এই বছরের ডিসেম্বর মাসে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বাহিনী ও বসতি স্থাপনকারীরা দখলকৃত পশ্চিম তীরের ৯০০ টি জলপাই গাছের ক্ষতি করেছে ও ৫৭ টি বাড়ি ভেঙে দিয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) থেকে কে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসে ইসরায়েলের বাহিনী দখলকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৪৪ জন শিশু সহ মোট ১৭১ জন ফিলিস্তিনিকে আহত করেছে।

এর মধ্যে মোট ২৬ জনের টিয়ার গ্যাসের ক্ষতিকর প্রভাবের ফলে হাসপাতলের দ্বারস্থ হতে হয়েছে। ১২ জনকে রাবার বুলেটের মাধ্যমে আহত করা হয়েছে। ৪ জন কে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে।

৯ ও ১৬ ডিসেম্বর দুটি ঘটনায় দখলদার ইসরায়েলি বাহিনী নাবলুসের ওসারিন গ্রামের প্রবেশপথে একটি সামরিক টাওয়ারের কাছে ৭৪ জন ফিলিস্তিনিকে আহত করেছে।

উল্লেখ্য, চলতি বছর পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর আক্রমণে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ৩৩ জন শিশু রয়েছে। ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক বছর এটি।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ