spot_img
spot_img

ডিএমপির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ঢাবি ক্যাম্পাসে ওড়ানো হচ্ছে ফানুস

ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ডিএমপির নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে রাত ৯টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফানুস ওড়ানো হচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অন্তত ৫০টি ফানুস উড়াতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসে ফানুস উড়ানোর কোনো অনুমতি নেই। ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ