spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনা শনাক্ত ৩৫ লাখ; মৃত্যু ছাড়ালো ১০ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন। যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ। এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জনে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুনকরে মারা গেছেন ১০ হাজার ২২১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে আট শতাধিক। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তানের মতো দেশগুলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ