spot_img

শিক্ষাপ্রতিষ্ঠানের এক সপ্তাহ ছুটি বাড়তে পারে: শিক্ষামন্ত্রী

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। এ পরিস্থিতিতে এক সপ্তাহ ছুটি বাড়তে পারে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ। হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ