spot_img

দেশের কোথাও আর ভিক্ষুককে দেখা যায় না: হাছান মাহমুদ

দেশের কোথাও আর ভিক্ষুককে দেখা যায় না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপির নেতাকর্মীরা দেখতে পায় না। সরকারের নানামুখী উন্নয়নে বাংলাদেশ যখন প্রশংসায় ভাসছে তখন মিথ্যাচারে ব্যস্ত বিএনপি। দেশের কোথাও আর ভিক্ষুককে দেখা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়। দুই কারণে বিএনপি নির্বাচনে যেতে চায় না। খালেদা জিয়া ও তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি এবং নানা অপকর্মের কারণে জনগণ থেকে দূরে সরে যাওয়ায় তারা নির্বাচনে যেতে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ