spot_img
spot_img

শিবির সন্দেহে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী রিমান্ডে

শিবির সন্দেহে গ্রেপ্তার রাজধানীর কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আল-মামুন রিপন, ব্যবস্থাপনা বিভাগের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান, লোকপ্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান (মাহদী), ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ও ওবাইদুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের আবদুর রহমান (অলি), হিসাববিজ্ঞান বিভাগের রওশন উল ফেরদৌস, বাংলা বিভাগের শ্রাবণ ইসলাম রাহাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক বিল্লাল হোসাইন জনি আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ