spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৩

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪২১ পিস ইয়াবা, ২৩ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৯৮৫ গ্রাম (৯০ পুরিয়া) গাঁজা, ৪৫০ বোতল ফেনসিডিল ও ৮০ গ্রাম ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়।

শনিবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে রবিবার (১০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ