spot_img
spot_img

রাজধানী থেকে ৫৩ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১১ এপ্রিল) দিনে ও রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে তিনি বলেন, রমনা, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, পল্টন, মতিঝিল, শাহবাগ ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ৫৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত অর্থ, চাঁদা উত্তোলনের রশিদ বই, বিপুল পরিমাণ মোবাইল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ