শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আজ শপথ নিবেন বিলাওয়াল ভুট্টো; হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী

ফেডারেল মন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) শপথ নিবেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

বুধবার (২৭ এপ্রিল) শপথ নেওয়ার বিষয়টি বিলাওয়াল নিজেই নিশ্চিত করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নতুন মন্ত্রিসভায় বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে।
এর আগে গত ১৯ এপ্রিল সংশয়-সংকট, অনিশ্চয়তা আর অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটিয়ে অবশেষে শপথ নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরীফের মন্ত্রিসভা।

সে শপথগ্রহণ অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন শপথ নেননি তিনি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। আর তাই মনে করা হচ্ছে বেনজির পুত্রই হচ্ছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: জিও নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ