spot_img
spot_img

ছাতা-জায়নামাজ ছাড়া অন্য কিছু ঈদগাহে না নিয়ে আসার পরামর্শ

ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ঈদগাহ ময়দানে আসার সময় ছাতা এবং জায়নামাজ ছাড়া অন্য কোনও কিছু না নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলাম। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (১ মে) জাতীয় ঈদগাহ নিরাপত্তা-ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাজধানীতে এবছর ১ হাজার ৪৬৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, গত দু’বছর মানুষের অংশগ্রহণে সেভাবে ঈদগায় জামাত অনুষ্ঠিত হয়নি। এবার মানুষ অনেক বেশি হবে। আমরা পুলিশ নিরাপত্তার জন্য কাজ করি। ঈদগাহে যারা নামাজ আদায় করতে আসবেন তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোথাও কোথাও একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

প্রতিটি মসজিদ ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঈদগাহে আগে থেকেই ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করার ব্যবস্থা রয়েছে। থাকবে সিসিটিভি কাভারেজও। যারা ঈদগাহ ময়দানে ঢুকবেন তাদের আরচুয়ারি এবং নিরাপত্তা তল্লাশি চৌকি পার হয়ে ভেতরে ঢুকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ