spot_img

রাত ৮টার মধ্যে দেশের সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত

বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে সারাদেশে সোমবার থেকে রাত ৮টার পর দোকানপাট, মার্কেট বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে সরকার। তবে কাঁচাবাজার রাত ৮টার পরও খোলা রাখা যাবে।

রোববার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, রাত ৮টার পর দোকানপাট বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সোমবার থেকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, এমপ্লয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বাণিজ্য, বিদ্যুৎ ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ