ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশ একটি এক জাতি রাষ্ট্র। আমাদের ভাষা, সংস্কৃতি, স্বার্থ, চিন্তা সবই একক। এই একতা আমাদের জন্য সম্পদ। কোন ভাবেই তাকে রক্ষা করতে হবে। সিলেটসহ দেশের বড় একটি অংশ বন্যাং বিপযস্ত। খাদ্য, পানি, আবাসন, নিরাপত্তার মতো মৌলিক মাত্রাগুলোতেই মানবেতর জীবন-যাপন করছে কোটি কোটি মানুষ। সেখানে পদ্মা সেতুর উদ্ভোধন নিয়ে এতো জাকজমক। যে কোন আঙ্গিকেই দৃষ্টি কটু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, একাংশকে ক্ষুধাতুর রেখে অন্য অংশে উৎসব কোন একক স্বাধীন জাতীর জন্য লজ্জা জনক।
আজ (২৫ জুন) শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশিদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদকগণ যথাক্রমে মাওলানা খলিলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বরকতুল্লাহ লতিফ, জিএম রুহুল আমিন, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করিম মারুফ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি দিলাওয়ার হোসাইন সাকী, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার প্রমুখ।










