spot_img

২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৭৫ জনে।
এ সময়ের মধ্যে আরও ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনে।

মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ