spot_img

নির্বাচনে বিএনপির আসা না আসায় কিছু যায় আসে না: রাসিক মেয়র

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আসা না আসায় কিছু যায় আসে না। সংসদ নির্বাচন বর্তমান সরকারের মেয়াদকালে আওয়ামী লীগ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার দেশের সংবিধানের নিয়ম পুরোপুরি মেনেই সংসদ নির্বাচন করবে।

মঙ্গলবার (২৬ জুলাই) নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আগামী বছরের সুবিধাজনক যেকোন সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতিকের প্রার্থী করবেন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে এক সাথে তার পক্ষে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ