বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, সরকার ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আমরা জনগণের রাজনীতি করি। আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এবং সরকারের পতন ঘটাবো।










