spot_img

মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া দরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সব কিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিলো। অতএব তাদের বাংলাদেশ নিয়েই হতাশা। মির্জা ফখরুল কীভাবে বলেন? আমি তো মনে করি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার। তিনি কীভাবে বলেন পাকিস্তান আমলে ভালো ছিলো বা পাকিস্তান ভালো ছিলো। বাংলাদেশ নিয়ে তো তাদের হতাশা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতও বলেছেন, এ সফর অত্যন্ত সফল হয়েছে। এটা বলাতে তারা আরো হতাশ হয়েছেন। বাস্তবতা হচ্ছে এই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ