spot_img

নতজানু পররাষ্ট্র নীতির কারনেই বারবার আগ্রাসন চালাচ্ছে মিয়ানমার : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

সীমান্তের মিয়ানমার নিরাপত্তা বাহিনী কর্তৃক গোলা বর্ষণ ও মাইন দুর্ঘটনায় বাংলাদেশী নাগরিক হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

আজ (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোকে দমন করার নামে বাংলাদেশের অভ্যন্তরে গোলা বর্ষণ ও মর্টারসেল নিক্ষেপ করে হতাহতের ঘটনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘনের শামিল। বাংলাদেশের দুর্বল ও নতজানু পররাষ্ট্র নীতির কারনেই বারবার আগ্রাসন চালিয়ে যাচ্ছে মিয়ানমার বাহিনী। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে চারবার সতর্ক করার পরও এ যুদ্ধ পরিস্থিতি বন্ধ না হওয়ায় দেশবাসী খুবই উদ্বিগ্ন ও আতংকিত । বাংলাদেশের স্থল ও আকাশ সীমা লংঘন করে হামলা চালানো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র কিনা তা পররাস্ট্র ও প্রতিরক্ষা বিভাগকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরো বলেন মিয়ানমার সীমান্তে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তের প্রায় দেড় হাজার নাগরিক চরম আতংক ও উৎকন্ঠায় দিনাতিপাত করছে। নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষার কেন্দ্রসহ গ্রামবাসীকে সরিয়ে আনতে হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বিজিবি ও কোষ্টগার্ডের সাথে সেনাবাহিনী মোতায়েন করা জরুরী।এর জেরে আবারো যাতে কোন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে দিকে কড়া নজরদারি বাড়াতে হবে। তাছাড়া জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ