জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিরোধীদলের কর্মসূচিতে সরকার হামলা করছে। সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র জনগণের নয়। এখনকার গণতন্ত্র রাজনৈতিক দলের গণতন্ত্র। ৯৬ শতাংশ মানুষ রাজনীতি করে না। তারা শ্রমজীবী ও পেশাজীবী। আমরা তাদের মতামত নিতে চাই এবং তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ চাই। আমরা সমাজের সবার সঙ্গে মতবিনিময় করব।
বুধবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আবদুর রব বলেন, আমরা বিভিন্ন পেশাজীবীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কমিশন গঠন করব। আমরা কারও ওপর কিছু চাপিয়ে দেব না। বাংলাদেশে রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ।










