বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ওবায়দুর কাদের প্রায়ই বলেন, আমাগো আন্দোলন করার মোরদ নাই, আন্দোলন নিয়ে কত কথা কয়। এটা মাত্র তো রিহার্সাল, এখনো তো ফাইনাল খেলা আমাদের নেতাকর্মীরা শুরুই করে নাই।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, আপনারা যেভাবে জেগে উঠেছেন। এখন আপনারা যেমন পুলিশ দেখলে দৌড় দেন না, সামনে দাঁড়ান। এই সামনে দাঁড়ানোর কাজটা অব্যাহত রাখুন।










