spot_img

বিএনপি আন্দোলনের নামে দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় আসতে চায় : ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকার সমর্থিত সরকার প্রতিষ্ঠায় বিএনপি-জামায়াত নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে তালেবানি সরকার কায়েমে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আন্দোলনের নামে দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তারা চায় অস্বাভাবিক সরকার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেনী শহরের একটি গণমিলানায়তনে জাসদের চট্টগ্রাম বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুকে অস্বীকারকারী, মুক্তিযুদ্ধকে অস্বীকারকারী, ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনাকারী বিএনপি-জামায়াতকে এ দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সকল অপশক্তি রুখে দিতে মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী লুটেরা দল আর কোনোদিন যেন ক্ষমতায় আসতে না পারে। বাংলাদেশে আর কোনোদিন রাজাকার সমর্থিত সরকার হতে দেওয়া যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ