spot_img

মানুষ উত্তাল হয়ে উঠেছে, কোনো ব্যারিকেড দিয়ে রাখা যাবে না : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। আর কোনো ব্যারিকেড দিয়ে রাখতে পারবেন না। আজ যারা ফালতু কথা বলছে, হত্যা করার পরেও যারা নানাভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা কেউ জনগণের আক্রোশ থেকে রেহাই পাবেন না।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান দেশের যে পরিস্থিতি তা আর চলতে দেয়া যাবে না। গুলি করলে সেই গুলিতে শরীর থেকে রক্ত ঝরবে। সেই রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি আরো তেজস্বী হয়ে উঠবে। সেই মাটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে আরো অঙ্গীকারাবদ্ধ হবে। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের দুই শাওন, আব্দুর রহিম, নূরে আলমের যে রক্ত ঝরেছে নিশ্চয়ই এটা বৃথা যাওয়ার জন্য নয়।

রিজভী বলেন, যিনি তার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে গণতন্ত্রের পক্ষে জনগণের হয়ে আজীবন সংগ্রাম করেছে এবং এই সরকারের নির্যাতন সহ্য করছেন, এখনো বন্দী হয়ে আছেন। তারপর তিনি মাথা নত করেননি। এই উন্নত মাথার (খালেদা জিয়া) আদর্শ অনুসারী আমরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ