spot_img

স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ নয় : জি এম কাদের

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের।

রোববার (২৫ সেপ্টেম্বর ) রাতে এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়। ‘শারদীয় দুর্গা’ উৎসবের আগে নৌকাডুবিতে একইসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই।

এসময় জাপা চেয়ারম্যান তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ