spot_img

স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে : ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে বর্তমান অবস্থায় স্বৈরাচার মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝুঁকি নিতে হবে।কোনো সময় আমরা দেখিনি ঝুঁকি নেওয়া ছাড়া গণতন্ত্রকে রক্ষা করা গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত ‘বরেণ্য সাংবাদিক আতাউস সামদের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, জনগণকে বাঁচিয়ে রাখতে হবে। যারা নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে। আন্দোলন সংগ্রামের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, ঝুঁকি নেওয়ার বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে। তারা যেন মনে না করে আমরা কিছু না করেও ঐক্য ও নিজেদের অধিকার ধরে রাখতে পারবো। যারা স্বৈরাচার এবং যা ইচ্ছে তা করতে চায় তাদের তা করতে দেবো না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ