spot_img

বিএনপি আগে পেট্রলবোমার রাজনীতি করেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আগে পেট্রলবোমার রাজনীতি করেছে, মানুষের ওপর বোমা নিক্ষেপ করে হত্যা করেছে। তারা তো সেই রাজনীতিই করছে। তাদের সেই নেতাকর্মীরা রয়েছে। যে নেতারা তখন নির্দেশ দিয়েছিলেন তারাই এখন নেতৃত্ব দিচ্ছেন। জনগণ তো সব সময় সেই আতঙ্কে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তবে জনগণ তাদের আর সেই সুযোগ দেবে না। আর যদি তারা সেটি করার অপচেষ্টা চালায় তাহলে সরকার যেমন কঠোর ব্যবস্থা নেবে, আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ