spot_img

ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহমুদুল হাসান রাসেল, দক্ষিণে নূর মোহাম্মদ

ছাত্র মজলিস ঢাকা মহানগরী পুনর্গঠন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২২-২০২৩ সেশনের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নূর মোহাম্মদ এবং ঢাকা মহানগরী উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান রাসেল। ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মনোনীত হন তৌফিক বিন হারিস। ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মনোনীত হন মাহমুদুল হাসান ত্বহা।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর সদস্য সমাবেশে পুণর্গঠন সম্পন্ন হয়।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে নির্বাচন কার্যক্রম পরিচালনা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।

ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাহমুদুল হাসান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক কে এম ইমরান হোসাইন,কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন,কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার,সাবেক বায়তুলমাল সম্পাদক হুমায়ুন কবির আজাদ,সদ্য বিদায়ী ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য আহসান আহমদ খান, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান,ছাত্র মজলিস মহানগরী উত্তরের সাবেক সভাপতি মাওলানা আজিজ উল্লাহ আহমদী,শ্রমিক মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালেদ সানোয়ার,সাবেক কেন্দ্রীয় জোন সদস্য শাহ শিহাব উদ্দীন,শাহবাগ থানা সভাপতি নাঈম আহমদ,নিজাম উদ্দিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি তৌফিক বীন হারিস,ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মাহমুদুল হাসান ত্বহা,
আবদুল মতিন। মোহাম্মদ জাফর উল্লাহ, মোহাম্মদ মাহতাব উদ্দীন,আম্মার আল ফারাহ,মুশফিকুস সালেহীন নাজমুল বারী,শাহজাহান বিপ্লবী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ