spot_img

আগামী সংসদ নির্বাচনেও এককভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, খেলাফত আন্দোলন তথাকথিত কোনো রাজনৈতিক দল নয়, একটি আন্দোলন। দলমত নির্বিশেষে আন্দোলনের মাধ্যমে এ দেশে ইসলামি শসন ব্যবস্থা কায়েম করতে পারলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তাদের নাগরিক অধিকার ফিরে পাবে। হযরত হাফেজ্জী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদের অংশ হিসেবে বটগাছ প্রতীকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রাষ্টীয় ভাবে তৃতীয় স্থান অধিকার করে ছিলেন। নির্বাচন পরবর্তী ১৯৮১ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি সকল নির্বাচনেই খেলাফত আন্দোলন অংশগ্রহণ করে আসছে। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও খেলাফত আন্দোলন এককভাবেই অংশগ্রহণ করবে।

আজ শনিবার (১ অক্টোবর) সকাল ৯ টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে উমূমী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ভোট একটি পবিত্র আমানত। সৎ যোগ্য ও সঠিক পাত্রে ভোট দেয়া ঈমানী দায়িত্ব। অপাত্রে ভোট দেয়া গুনাহের কাজ। দেশের জনগন দীর্ঘদিন যাবত তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত। সকল দলের অংশ গ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেশব্যাপী প্রার্থী বাছাইর কাজ চলছে। দেশের সর্বস্তরে সাংগঠনিক কাজ জোরদার করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য জন্য খেলাফত আন্দোলনের প্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান তালুকদার, মাওলানা শেখ আজিমুদ্দিন, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ, মাওলানা মীর ইদরীস, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি আবদুল আজিজ চট্টগ্রাম, মাওলানা গাজী ইউসুফ ফেনী, মাওলানা এহতরামুল হক উজানী, মাওলানা এহতেশামুল হক উজানী, মাওলানা আনোয়ারুল্লাহ ভূইয়া ফেনী, মাওলানা আতাউল্লাহ চট্টগ্রাম, মুফতী শিহাব উদ্দিন গোপালগঞ্জ, এডভোকেট মুহাম্মদ লিটন চৌধুরী, হাজী জালালুদ্দিন বকুল, মাওলানা আবদুল মান্নান, মাওলানা ফিরোজ মোল্লা আশরাফী ঢাকা, ডা. নিয়ামত আলী ফকির, মাওলানা জুনাইদ আহমদ কাঠখালী, মাওলানা মুহিউদ্দীন গোপালগঞ্জ, আমিনুল ইসলাম মজুমদার ঢাকা, মাওলানা মুজাহিরুল ইসলাম চট্টগ্রাম, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আব্দুল হাই নোয়াখালী, মাওলানা গাজী ইউসুফ ফেনী, মাওলানা আবদুল আজিজ খোমেনী কুমিল্লা, হাফেজ শহীদ লালমনিরহাট, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, হাফেজ মাওলানা আখতারুজ্জামান সাদেকী নারায়ণগঞ্জ, মোঃ আমিনুল ইসলাম বরগুনা, ওবায়দুল্লাহ রব্বানী মুন্সিগঞ্জ, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ, মাওলানা আমজাদ হোসেন মুক্তাগাছা, মাওলানা মাওদুদ আহমদ ময়মনসিংহ, ইন্জিনিয়ার তাহের উদ্দিন, মাওলানা মীজানুর রহমান ফরিদপুর, এডভোকেট জয়নুল আবেদীন ফরিদপুর, হাফেজ জালালউদ্দীন নরসিংদী, মাওলানা শেখ সাদী নারায়নগঞ্জ, মোঃ আল আমীন পটুয়াখালী, হাফেজ মোঃ আজাদ ঝালকাঠী, হাফেজ নিজামউদ্দীন মুন্সীগঞ্জ, মাওলানা শহীদুল্লাহ কিশোরগঞ্জ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ