spot_img

তৃতীয়বার করোনায় আক্রান্ত মেয়র আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলে বলেন, কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় মেয়র আতিক বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এর আগে শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) মেয়র টেস্ট করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই, বলেন তিনি।

ডিএনসিসি মেয়র তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ