ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষকে তো আপনারা বাঁচিয়ে রাখেন নাই। আমারে বলেন- আমি নাকি সরকারের দালালি করি। আমি স্পষ্ট করে বলি আমি ২০০১ সাল থেকে ছাত্রলীগ-আওয়ামী লীগ করা লোক। সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ-ছাত্রলীগ করা ছেলে। আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনা আমার নেতা, আর আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমার। আমাকে যারা এইটা মনে করেন তাদের গালাগালি করার কোনো সুযোগ নাই। আমি আওয়ামী লীগের দালালই, এর চেয়ে বাইরে যাওয়ার সুযোগ নাই।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।
সুমন বলেন, সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ-ছাত্রলীগ করা ছেলে। আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনা আমার নেতা, আর আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আমার।










