spot_img

দুর্নীতির কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়েছে : হানিফ

বিএনপি নিজেরা চুরি, দুর্নীতি করে এখন লাগাতার মিথ্যাচার করে দেশের উন্নয়ন, অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

তিনি বলেন, বিএনপি গোটা দলটাই দুর্নীতিবাজ। দুর্নীতির কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজ তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। অথচ আজ তারাই দুর্নীতির কথা বলে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের মানুষকে অসৎ, নীতি-নৈতিকতাহীন বানানোর কাজ শুরু করেছিলেন। ছাত্রদের হাতে অস্ত্র, অর্থ তুলে দিয়েছিলেন। স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচি শুরু করেছিলেন। ১৯৮১ সালে উনি মারা যাওয়ার পর সরকারি প্রতিবেদন বেরিয়েছিলো। সেই প্রতিবেদনে দেখা যায় সরকার কাজটি করলে ব্যয় হতো ৫ কোটি টাকা। তিনি খাল কাটা কর্মসূচি করায় খরচ হয়েছে ৮৫ কোটি টাকা। সেই সময়ে থেকে মানুষকে নীতি-নৈতিকতাহীন করা শুরু হয়েছিলো।

বর্তমান সরকার সব চোরের দল- এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভূতের মুখে রাম নাম। তাদের নেতা তারেক রহমান হাওয়া ভবন বানিয়ে কমিশন বাণিজ্য করেছে। তাকে দুর্নীতিবাজ হিসেবে কানাডা, সিঙ্গাপুরের আদালত রায় দিয়েছে। তারা এতোটাই দুর্নীতিবাজ; দুর্নীতিতে অভিযুক্তরা দলে পদ পাবে না তাই গঠনতন্ত্র থেকে সেই ধারা তুলে দিয়েছে। আজ সেই দলের নেতারা দুর্নীতি, চুরির কথা বলে।

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আজ সত্য স্বীকার করতে চায় না। দেশের উন্নয়ন, অগ্রযাত্রা আন্তজাতিকভাবে স্বীকৃত। বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন, আমরা ২০৩১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ধারায় আছি। আর বিএনপি নেতারা প্রতিদিন মিথ্যাচার করছে। গত ১২ টা বাজেটের পর তারা বলেছে এটা গরিব মারার বাজেট। বাংলাদেশের উন্ময়ন অনেক দেশের কাছে তাক লাগানোর মতো। তারা এটাও স্বীকার করতে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ