বাংলাদেশ সিলেট মহানগরীর যুব জমিয়তের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৯টায় বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শপথ বাক্য পাঠ করান মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের যুব বিষয়ক সম্পাদক ও মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ।
মহানগর সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমীন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মহানগর যুব জমিয়তের সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল আহাদ আল-আতিক, সহ সভাপতি মাওলানা আফজাল হুসাইন খান, সহ সভাপতি আব্দুল কাদির জুনায়েদ, যুগ্ম সম্পাদক মাওলানা কাওসার আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করীম দিলদার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, সহ অর্থ সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ হুসাইন ফুআদী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হায়দার আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম বশির আলী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, পাঠাগার সম্পাদক হাফিজ মনির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাওলানা নাজমুল ইসলাম চৌধুরী, ফয়জুর রহমান, তানভীর আহমদ চৌধুরী প্রমূখ।










