spot_img

সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি চায় না আমরাও চাই : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি চায় না আমরাও চাই। দেশের মানুষও চায়। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সকল দলের। যেসব দল আইনে বিশ্বাস করে তারা নির্বাচনেও বিশ্বাস করে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ কিংবা অন্য কোন দল হোক যারা নির্বাচন করবে তারা নির্বাচনী আইনের আওতায় করবে এবং আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোন বাধা দিবে না, কারণ জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের উপর আছে। আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ