মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি নেতাদের মাথা থেকে এখনও পাকিস্তানের ভুত যায়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মিলে ২৯ বছর ক্ষমতায় ছিলেন। আর আমরা ২২ বছর। ২৯ বছরে তারা দেশের কোনো উন্নতি করেননি। কারণ তারা চাননি দেশ স্বাধীন হোক। তারা চেয়েছিলেন বাংলাদেশও পাকিস্তানের মত ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হোক।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক বলেন, বিশ্বে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল। আর তারা বলে পাকিস্তান ভালো ছিল। আসলে পাকিস্তানের ভূত তাদের মাথা থেকে যায়নি। এসব মিথ্যাচার শুনলে আজও বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, শহীদদের আত্মার অসম্মান হয়।










