গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে একযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থী।
বুধবার (১২ অক্টবর) সকাল সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন ৪ প্রার্থী।
এর আগে সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে গুরুতর অনিয়মের’ অভিযোগে ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন।
সূত্র: দ্য ডেইলি স্টার










