spot_img
spot_img

করোনা : গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু; আক্রান্ত ৪৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৪৫ জনের দেহে।

এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৯ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩১ হাজার ৪৫১ জন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯৮৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৯২ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ