spot_img

ডেমরায় আ.লীগের অফিসে বোমা বিস্ফোরণ

রাজধানীর ডেমরায় স্থানীয় আওয়ামী লীগের অফিসে পর পর ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে ডগাইর বাজার এলাকার স্থানীয় আওয়ামী লীগ অফিসে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে আওয়ামী লীগের ওই অফিস থেকে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সিফাত সাদেকীন চপল, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম রেজু, যুবলীগ নেতা মামুন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা শিপন চৌধুরীসহ কয়েকজন। পরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

এদিকে বোমা বিস্ফোরণের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ডিএসসিসির ৬৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ