spot_img

১০ ডিসেম্বর ঢাকার সমাবেশ নয়াপল্টনেই হবে: মির্জা ফখরুল

আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ে ঘটনা আবারও সেই জঙ্গি নাটক কি না, জনগণের মনে এমন প্রশ্ন জেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কী খোঁড়া যুক্তি? কনভিক্টেড জঙ্গি, তাকে একজন নাকি পুলিশ সদস্য নিয়ে আসছিল। এটা কেমন করে হতে পারে? অসম্ভব ব্যাপার! সেক্ষেত্রে জনগণের মনে প্রশ্ন জেগেছে, আবারও সেই জঙ্গি নাটক মঞ্চস্থ করা হচ্ছে কি-না। যাতে তাদের আবার ক্ষমতায় টিকে থাকা স্থায়ী হতে পারে, কিছুটা সময় পায়। আমরা জনগণের প্রশ্নটাই তুলে ধরলাম। আমরা বিশ্বাস করি- এসব অশুভ চক্রান্ত থেকে সরকার সরে দাঁড়াবে।

আজ সোমবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা গুলি করে নয়ন মিয়াকে হত্যা করতে পারেন, শাওনকে হত্যা করতে পারেন। আর আদালতে আপনাদের জঙ্গি উধাও হয়ে যায়, তখন আপনারা কিছুই করতে পারেন না। আমরা তো আদালতে যাই নিয়মিত, হাজিরা দিতে হয় আমাদের। আমরা তো দেখি চতুর্দিকে পুলিশ। সেখানে এন্ট্রি, এক্সিট সবই নিয়ন্ত্রিত।

তিনি বলেন, আরেকটা শুরু করেছিল অগ্নিসন্ত্রাস। খুব একটা হালে পানি পায়নি। এটা খুব বেশি নেয়নি মিডিয়া। যে কারণে সেটাকে তারা জোর দিয়ে প্রচার করতে পারছে না। কিছুদিন হলো জঙ্গি জঙ্গি শুরু করেছে, তারপর উধাও করে দিলো। তারা আবার কারা? অভিজিত হত্যার সঙ্গে যারা জড়িত, যাদের শাস্তি হয়েছে। মার্কিন নাগরিক… বিষয়টা হালকা করে দেখার সুযোগ নেই। এটা হতেই পারে না। আজ জনগণের মনে এই প্রশ্ন জেগেছে, কীভাবে আদালত থেকে আসামি ছিনতাই হয়ে যেতে পারে। তাও অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামি।

সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই- কুমিল্লায় ২৬ নভেম্বর, রাজশাহীতে ৩ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ। এই বিভাগীয় গণসমাবেশগুলোর প্রত্যেকটি উল্লেখিত দিনে একই সময়ে ঘোষিত স্থানেই হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ