spot_img

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৪১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি৫৮৪) একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী ৪ জানুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ