spot_img

নদী-মাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে আ. লীগ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নদী-মাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে। ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের ব্যবস্থা করেছে। দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। বর্ষার সময় যেন জলাবদ্ধতা তৈরি না হয়; সে লক্ষ্যে নদীগুলো খনন করা হচ্ছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ স্বাভাবিক আছে, ভাল আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। তাঁর মতো সমন্বিতভাবে কাজ কোন সরকার আগে করেনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এবারে শীতের প্রবনতা বেশী হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দু’মাস আগেই শীতপ্রবন এলাকায় শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। বিরল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে সাত হাজার কম্বল পাঠানো হয়েছে। আজ বিরল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ