spot_img

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান পরিবর্তনে কাজ করবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। ক্ষমতায় গেলে বিএনপি সংবিধান পরিবর্তনে কাজ করবে। যারা সংবিধান তৈরি করেছেন, তাদের সংবিধান তৈরি করার কোনো অধিকার ছিল না। বর্তমানে দেশে তীব্র প্রতিহিংসার রাজনীতি চলছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ডিআরইউতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, বিএনপির প্রস্তাবে আছে দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই প্রস্তাবটি দুইবারের বেশি কেউ মন্ত্রী, এমপি হতে পারবেন না এ পর্যন্ত বিস্তৃত করলে রাজনীতিবিদরা তো এমনিতেই ঠিক হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু তার আগে প্রস্তুতি নিতে হবে। অত্যাচার নির্যাতনের মাত্রা, প্রতিহিংসার মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ