spot_img

আ.লীগ সরকারের মেয়াদ আর মাত্র ৬ মাস : নুর

আওয়ামী লীগ সরকারের মেয়াদ আর মাত্র ৬ মাস আছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

তিনি বলেন, এই সরকারের মেয়াদ ৬ মাস। ছয় মাসের মধ্যে আওয়ামী ক্ষমতা না ছাড়লে ভয়ানক পরিণাম হবে। জনগণ তাদের মোক্ষম জবাব দেবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

নুর বলেন, আমরা আওয়ামী বিরোধী সব দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সুস্থ নির্বাচন নিয়ে কাজ করা রাজনৈতিক দলের সঙ্গে আছি। সব দল মিলেই গণ-আন্দোলন গড়ে উঠবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আওয়ামী সরকার দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও চক্রান্তের জাল বুনছে। একই সঙ্গে আওয়ামী এজেন্টরা এ চক্রান্ত বাস্তবায়ন করছে। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এই সরকার সারাদেশে সাইবার বাহিনী তৈরি করেছে। বিরোধী মতের নেতাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেই তাদের এই সাইবার বাহিনী।

তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে আমাদের আইনগত কোনো সম্পর্ক নেই। অথচ, সে দেশ থেকে জনগণের ওপর নজরদারির ডিভাইস কিনেছে সরকার। কোন আইনে এই ডিভাইস কেনা হয়েছে, আমরা জানতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ