আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এক দল থেকে ৫৪ দল আর এক দফা থেকে ৪১ দফা। ৫৪টা কেন ৪৫০টা দল যদি একত্রিত হয় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি তাদের নেই। তার কারণ শেখ হাসিনা জনগণের জন্য কাজ করেন। জনগণই তাঁর শক্তি। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। আর সড়যন্ত্র কারিদের চিরতরে কবর দেওয়া হবে।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের শেখ মো. সাহেব আলীর বাড়িতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মায়া এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। আর ষড়যন্ত্রকারীদের চিরতরে কবর দেওয়া হবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা শেষে ভরসা হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান শেখ মো. সাহেব আলীর সৌজন্যে পাঁচ হাজার কম্বল উপহার দেওয়া হয় শীতার্তদের মধ্যে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মাহিউদ্দিনসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও কম্বল নিতে আসা শীতার্ত লোকজন।










