spot_img
spot_img

৪ দিন ধরে হাসপাতালে ভর্তি পরিকল্পনামন্ত্রী

গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রথমে সিএমএইচ হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মন্ত্রী।

সোমবার (২৩ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, মন্ত্রী স্যার ড্রাই কফ (খুসখুসে কাশি) নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রথমে সিএমএইচ হাসপাতাল ভর্তি হন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।

তাকে হাসপাতাল থেকে কবে ছাড়া হবে এ বিষয়ে চিকিৎসকরা কিছু জানায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ