spot_img
spot_img

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো কোনো বিষয় পাঠ্যবইয়ে রাখা হবে না : শিক্ষামন্ত্রী

বইয়ে কোনো বিষয়ে বিতর্ক বা ভুল থাকলে তা অবশ্যই পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ভুল পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো কোনো বিষয় পাঠ্যবইয়ে রাখা হবে না। ভুল খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি হবে। দেশ-বিদেশ থেকে অনলাইনে যে কেউ বইয়ের ব্যাপারে মতামত দিতে পারবেন।

তিনি বলেন, আরেকটি কমিটি হবে পাঠ্যবইয়ের অসঙ্গতিতে কর্মকর্তাদের কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে। আগামী রবিবারের মধ্যে কমিটির ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ