নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মুসলিমদের ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় চিহ্নের কোনো ধরনের অবমাননাকে প্রত্যাখ্যান করেও এর প্রতিবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি ও মুসলমানদের প্রতি বৈষম্য বন্ধে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায়।
সূত্র : বাসস











