স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত থাকতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশবাসীসহ সারা বিশ্বও তাকিয়ে আছে। এক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের সমাপনী দিনের কর্ম-অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাদের দেশপ্রেম, অভিজ্ঞতা, দক্ষতা রয়েছে। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যেকোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন।











