spot_img
spot_img

সেচ মৌসুমে লোডশেডিং থাকবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আসছে সেচ মৌসুমে লোডশেডিং থাকবে না এবং বিদ্যুতের দাম পর্যায়ক্রমে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (২৭ জানুয়ারি) ১৪তম ডিআরএমসি জাতীয় বিজ্ঞান কার্নিভাল ২০২৩-এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাস পাইপ দিয়ে বরিশাল হয়ে জাতীয় গ্রীডে নিয়ে আসা হবে। এতে ঘাটতি অনেকটা কমবে।

তিনি বলেন, চাহিদার সঙ্গে সমন্বয় রেখে উৎপাদন বাড়ানো হচ্ছে। কৃষকরা সেচের সময় পিক ও অফ পিক আওয়ার মেনে চললে ভালো ফল পাবেন।

এ সময় পিডিবির চাহিদামতো প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি তেল সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বিপিসিকে চাহিদার অতিরিক্ত ফার্নেস তেল কেনার জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ