spot_img
spot_img

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ওআইসির সমর্থন চেয়েছে বাংলাদেশ

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সমর্থন জোরদারের জন্য ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনকে (ওআইসি) অনুরোধ করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) জাতীয় সংসদের তিন সদস্যের একটি দল আলজেরিয়ায় ওআইসি সদস্য রাষ্ট্রের সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) নির্বাহী কমিটির ৪৮তম বৈঠকে অংশ নিয়ে এ অনুরোধ জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মাদ শহীদুজ্জামান সরকার বক্তব্য দেন।

তিনি বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন জোরদার করার জন্য ওআইসিকে অনুরোধ করেন। পিইউআইসি সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপকালেও তিনি রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন।

বাংলাদেশ দলের অন্য দুই সদস্য হলেন আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও এস এম শাহজাদা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ