spot_img
spot_img

ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানালো বাংলাদেশ

ডেনমার্কের কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৮ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ