spot_img
spot_img

রাজশাহীর সারদায় কুচকাওয়াজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় পুলিশ একাডেমিতে পৌঁছান তিনি। এরপর ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এছাড়া প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে আরও ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভাস্থল পর্যন্ত সড়কের দু’পাশে বড় ও মাঝারি আকারের ব্যানার ও পোস্টার দিয়ে সাজিয়েছেন। জনসভাকে কেন্দ্র করে ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও আতশবাজি বহন, ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপি জানিয়েছে, পূর্ব অনুমতি ছাড়া ড্রোন উড়ানো যাবে না। এছাড়া, এ সময়ে দেশি-বিদেশি মদ, স্পিরিট ও অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রি নিষিদ্ধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ