spot_img
spot_img

অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং বিশ্ববাসী এটা স্বীকারও করেছে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে। যদিও কেউ কেউ এটা নিয়ে বড় বড় কথা বলেছে। কিন্তু যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচন হলো আমরা সর্বোচ্চ ভোটে জয়লাভ করলাম। তার অর্থ হলো শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখে।

ড. মোমেন বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার একের পর এক অর্জন করে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর দূরদর্শিতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ